ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

এক ঝাঁক তারকা নিজ দেশের ব্যর্থতাতেও আশায় বুক বেঁধেছেন

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: সব ব্যব্যর্থতাতেই সাফল্য লুকিয়ে থাকে। এটা মনীষীদের কথা। এসব প্রেরণামূলক কথাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে চলে মানুষ। তেমনি করে বলিউডের এক ঝাঁক তারকা নিজের দেশের ব্যর্থতাতেও আশায় বুক বেঁধেছেন।

তাদের দাবি এবার হারলেও পরেরবার নিশ্চয় জয়ের কাছে পৌঁছে যাবে ভারত। ISRO-র বিজ্ঞানীরা চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিজ্ঞানীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন বলিউড তারকারা।
তারা বললেন, সাময়িক ব্যর্থতা তাদের প্রচেষ্টাকে মিথ্যে করতে পারে না। খুব তাড়াতাড়িই এই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে ভারতের।

গতকাল ৭ সেপ্টেম্বর সারা দেশের চোখ ছিল টিভির পর্দায়। প্রতি মুহূর্ত কাটছিল চরম উত্কন্ঠায়। ইতিহাসের সাক্ষী হতে তৈরি ছিলেন দেশবাসী। কিন্তু শেষ রক্ষা হল না। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছুঁতে পারলেন না। তবে গোটা দেশ ইসরোর বিজ্ঞানীদের পাশে আছেন বলে শনিবার সকালে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুর শোনা গেল বলিউড তারকাদের গলাতেও।

ইসরোর বিজ্ঞানীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে অনুপম খের, কমল হাসান, অক্ষয় কুমার, তাপসী পান্নু, সানি দেওলের মতো তারকারা।

শাহরুখ খান এক টুইট বার্তায় লেখেন, ‘সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। এটাও তেমনই। আমরা আজ পারিনি। কাল পারব। আপনারা আমাদের গর্ব।’

অমিতাভ বচ্চন লেখেন, ‘গর্ব কখনও পরাজিত হয় না। ইসরো আমাদের গর্ব, আমাদের জয়।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

এক ঝাঁক তারকা নিজ দেশের ব্যর্থতাতেও আশায় বুক বেঁধেছেন

আপডেট টাইম : ১০:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯