ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রওশন এরশাদ হবেন সংসদের বিরোধীদলীয় নেতা : রাঙ্গা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, রওশন এরশাদ হবেন সংসদের বিরোধীদলীয় নেতা, আর জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের সব ঝামেলা মিটে গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে সাংবাদকিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় সংসদের আজকের (রোববার) শুরু হওয়া কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন রওশন এরশাদ। বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠকে তিনি বিরোধী দলের উপনেতা হিসেবে যোগ দিয়েছেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, আজ (রোববার) দুপুর ১টায় যে বৈঠক হওয়ার কথা ছিল তার আর প্রয়োজন হয়নি। গত শনিবার আমরা সবাই মিলে বিষয়টি নিষ্পত্তি করেছি। তবে আজ (রোববার) এখনো স্পিকার বরাবর কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি। সন্ধ্যার মধ্যে চিঠি দেয়া হবে।

সংসদ উপনেতা কাকে করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, উপনেতা এখনো ঠিক করা হয়নি। এটা পরে দলের চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা এটা ঠিক করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রওশন এরশাদ হবেন সংসদের বিরোধীদলীয় নেতা : রাঙ্গা

আপডেট টাইম : ১২:১৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯