ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজধানীর নির্বাচন কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ১১টা ৬ মিনিটের দিকে ইসি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে আগুনের ভয়াবহতা তেমন ছিল না। তবে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস রয়েছে। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে।

ইসি সচিব মো. আলমগীর জানান, মোট ৪ হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। তবে কত ছিল তা বলতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজধানীর নির্বাচন কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৮:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯