ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

কিশোর ‘গ্যাং কালচার’ বন্ধে তৎপর থাকার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে সে ব্যাপারে তৎপর থাকার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংকালে এ নির্দেশনা প্রদান করেন আইজিপি। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা কঠিন। অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইজিপি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতনের মতো অপরাধ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। জনগণ বিপদে পড়ে অসহায় অবস্থায় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। থানায় আসা মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের সমস্যা ও অভিযোগের কথা গুরুত্ব দিয়ে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। থানা হবে জনগণের আস্থার জায়গা।

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প- ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী করে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সর্বস্তরে সততা ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ পুলিশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্তি আইজিপি শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

কিশোর ‘গ্যাং কালচার’ বন্ধে তৎপর থাকার নির্দেশ আইজিপির

আপডেট টাইম : ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯