রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত – ১

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৯ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বিজয় নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দিনমজুর বাবুল হোসেন। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল সদর উপজেলার পূর্ব বিজয় নগর এলাকার মৃত শহিদ উল্ল্যাহর ছেলে ও পেশায় দিনমজুর। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে পূর্ব বিজয় নগরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় শহিদ ও সোহেল। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বন্ধের চেষ্টা করলে বাবুল হোসেনের ওপর হামলা করা হয়। এতে গুরুতর আহত হন বাবুল। পরে তাকে উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, প্রতিপক্ষের হামলায় নিহত দিনমজুর বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় সাথে জড়িত সোহেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com