শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে ২ কোটি মানুষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি হবেই। গতকালই কলকাতায় গিয়ে এমন দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে দিল্লিতে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে একই দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে একটি আলোচনা সভায় তিনি বলেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকরা এসে রাজ্য আর দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।’
তবে পশ্চিমবঙ্গে এনআরসির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস কিছু হলেই রাস্তায় নেমে পড়া। বাড়িতে থাকতে পারেন না। সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। ২০২১ সালের পরে তো রাস্তায় নামতেই হবে। তবে যেই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই।

চলতি বছরের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল ও উত্তরবঙ্গে ভাল ফলাফল করলেও কলকাতা ও এর কাছাকাছি এলাকায় ফল ভাল হয়নি বিজেপির। এখনও দেখা যাচ্ছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়ায় সদস্য আশানুরূপ ভাবে বাড়ছে না। এই সমস্যা কাটাতে বিকল্প পথ খুঁজছে দল। প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত শুরু করতে চায় বিজেপি। ঠিক হয়েছে, প্রতি মাসে রাজ্যে সাংগঠনিক প্রস্তুতির পর্যালোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com