ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, পোড়া তেল ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাদ্য প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর রকেট চানাচুর কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।জানা যায়, এ অভিযানে কারখানাটিতে চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। এছাড়া ময়লাযুক্ত মেঝেতে চানাচুর ফেলে পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মাখানো হচ্ছিল। তৈরি করা খাবার পাখির বিষ্ঠাসহ নোংরা মেঝেতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। স্বাস্থ্যসম্মত এসএস স্টিলের ট্রে ব্যবহার না করে মেঝেতে চানাচুর রেখে মসলা মাখানোর প্রমাণও পাওয়া যায়। মানচিত্রদেখুন

কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ব্যাপক অবহেলা ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘সাভার ফুড প্রোডাক্টস-এর রকেট চানাচুর কারখানায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান নেতৃত্ব দেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এসআরবি-১২ বগুড়ার একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬