ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের জনসভা আজ

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সকাল ৯টায় জনসভাটি শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে এ জনসভার আয়োজন চলছে। ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের পশ্চিম দিকে বিশাল আকারের প্যান্ডেল তৈরি করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কথা চিন্তা করে বৃষ্টি প্রতিরোধক ত্রিপল টানানো হয়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জনসভার প্যান্ডেল প্রায় প্রস্তুত। মূল মঞ্চের অদূরে মাইক লাগানো হচ্ছে।

উপস্থিত একজন যুবলীগের নেতা জানান, আগামীকাল (শনিবার) সকালে যুবলীগ নেতাকর্মীদের ঢল নামবে সোহরাওয়ার্দী উদ্যানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনসভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের ব্যস্ত সময় কাটছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের জনসভা আজ

আপডেট টাইম : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯