বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: তিস্তার পানি বিতর্কের জের ধরে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে ভারতের জন্য সুখবর হলো, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আবারও ভারত যাচ্ছে পদ্মার ইলিশ। বেনাপোল সীমান্ত দিয়ে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকেই শুরু হচ্ছে ইলিশ রফতানি।

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পূজার মৌসুমে ভারতীয় বাঙালিদের জন্য বাংলাদেশের উপহার আসছে। আর তা হলো পদ্মার ইলিশ। দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন ‘তোফা’ ঢুকছে ভারতের বাজারে।

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখে ছিল বাংলাদেশ সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ইলিশ রফতানির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনোমোহন সিং থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন। তবে কোনো সুরাহা হয়নি, বন্ধই ছিল ইলিশ রফতানি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।

বেনাপোল শুল্ক দফতরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের বরাত দিয়ে জানানো হয়, আজ শনিবার থেকেই বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকবে। ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ যাবে ভারতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com