রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

রংপুর-৩ উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আহ্বান রাঙ্গার

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রংপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রংপুর-৩ আসনের উপনির্বাচন। রাঙ্গা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতঃস্ফূর্তভাবে সকল ভোটারকে ভোট দিতে হবে।

একটি বিতর্কহীন নির্বাচন সম্পন্ন করতে সকল রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

রংপুর সদর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com