উত্তরা সংবাদদাতা: উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টরস্থ উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওমর ছানির পিতা হাজী মোহাম্মদ মইনুদ্দিন, মাতা সামছুর নাহার। তার ঠিকানা: বাসা-১৬৮, রোড- মধুমিতা, থানা- টঙ্গী পূর্ব, জেলা- গাজীপুর।
পুলিশ জানায়,
প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















