বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস ‘প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে’ আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক, মাঈন উদ্দিন সোহাগ খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ

রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জয়ী এরশাদপুত্র

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

 

রংপুর প্রতিনিধি: রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জয়ী এরশাদপুত্রতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ নির্বাচনে জয়পেয়েছেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।গতকাল শনিবার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ এবং এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর এ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা। ভোটারবিহীন অলস সময় কাটিয়েছেন কর্মকর্তারা। ছিল না কেন্দ্রের ভেতরে-বাইরে কোনো উত্তাপ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনটিতে ইভিএমে ভোট নিয়েছিল ইসি। সেবার ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com