ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

রাজারহাট সদর ইউনিয়নে অসহায় মানুষের পাশে মেম্বার শহিদুল ইসলাম

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর, সিটিজেন নিউজ রংপুর বিভাগ:

রাজারহাট উপজেলা-এর রাজারহাট সদর ইউনিয়ন-এর দুবর এলাকায় মানবিক উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইউপি সদস্য শহিদুল ইসলাম। সরকারের পক্ষ থেকে দেওয়া ১০ কেজি খাদ্য উপহার গরিব, অসহায় ও মেহনতি মানুষের হাতে বিনা স্বার্থে তুলে দিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ কমাতে এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহিদুল ইসলাম নিজে উপস্থিত থেকে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা যাচাই করে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় এলাকাবাসী তার মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উপকারভোগীরা জানান, কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত চাপ ছাড়াই তারা সরকারের উপহারসামগ্রী পেয়েছেন। এতে অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। সরকারের দেওয়া উপহার যেন প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

রাজারহাট সদর ইউনিয়নে অসহায় মানুষের পাশে মেম্বার শহিদুল ইসলাম

আপডেট টাইম : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬