শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির সম্মেলন ২৩ নভেম্বর। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ আরও দুই সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয় শ্রমিক লীগেরও সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

যুবলীগের নেতারা জানিয়েছেন, ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর কৃষক লীগের, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের এবং ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, তিনটি সহযোগী ও একটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে৷ এর মধ্যে কৃষক লীগের ২ নভেম্বর, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং ২৩ নভেম্বর যুবলীগের সন্মেলনের প্রাথমিকভাবে তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com