বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

আগামী ১৮ অক্টোবর শোকসভা করবে ঐক্যফ্রন্ট

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর ঢাকায় শোকসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আবরার হত্যার প্রতিবাদে শোক জমায়েতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না এ কর্মসূচি ঘোষণা করেন।

মান্না বলেন, ১৮ অক্টোবর রাজধানীতে প্রকাশ্যে কোনো জায়গায় আবরারের মৃত্যুতে জাতীয় শোকসভা করবো।

তিনি বলেন, সবার কাছে এ খবর পৌঁছে দিতে হবে। এটাই আমাদের প্রধান কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে বা কেন্দ্রীয় শহীদ মিনারে সভার জন্য অনুমতি চাইব। বাধা দিলে প্রতিহত করা হবে।

ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com