বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

সুশাসন প্রতিষ্ঠায় জাসদের গণমিছিল আজ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র, প্রশাসন, অর্থনীতি, সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে দেশব্যাপী গণমিছিল করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আগামীকাল ১৬ অক্টোবর বুধবার দেশের সকল জেলা-উপজেলায় গণমিছিল কর্মসূচি পালন করবে।

এ কর্মসূচির অংশ হিসেবে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে ১৬ অক্টোবর বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল করবে।

এ সমাবেশে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর জাসদের নেতারা অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com