ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

এক বাঘিনীর জন্য দুই বাঘের তুমুল লড়াই (ভিডিও)

অনলাইন ডেস্ক: দুটি বাঘ প্রচণ্ড লড়াই করছে; এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। একটি বাঘিনীকে কাছে পেতে এই দুই বাঘের উন্মাতাল লড়াইয়ের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এক ব্যক্তি। সেই ভিডিও টুইটারে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বাঘিনীর জন্য দুই বাঘের লড়াইয়ের এ ঘটনা ঘটে ভারতের রাজস্থানের রানথামবোর ন্যাশনাল পার্কে। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীন কাসওয়ান বুধবার টুইটারে দুই বাঘের লড়াইকে নিষ্ঠুর এবং সহিংস উল্লেখ করে ভিডিওটি টুইট করেছেন।

রানথামবোর ন্যাশনাল পার্কের তথ্য বলছে, লড়াইরত দুটি বাঘের একটির নাম টি৫৭ সিংহস্থ, অপরটির নাম টি৫৮ রকি। এই দুটি বাঘ সম্পর্কে ভাই; তাদের মা পার্কের জয়সিংপুর এলাকার বাঘিনী শর্মীলি।

ভিডিও শেয়ারের পর কাসওয়ান বলেছেন, বাঘ দুটি লড়াই করেছে টি৩৯ নূর নামের একটি বাঘিনীর জন্য। ভিডিওতে দেখা যায়, পেছনের দুই পায়ে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি লড়াই করছে সিংহস্থ এবং রকি। এক মিনিট দীর্ঘ এই ভিডিওতে তুমুল লড়াই করতে দেখা যায় তাদের।

ভিডিওর শুরুতে দেখা যায়, সিংহস্থ ও রকির লড়াই শুরু হতে একটু দূরে পালিয়ে যায় বাঘিনী নূর। তবে এই লড়াইয়ে দুটি বাঘের কেউই গুরুতর আহত হয়নি বলে জানিয়ে কাসওয়ান।

তিনি বলেন, অনেকেই তাদের লড়াইয়ের ফল জানতে চেয়ে কমেন্ট করেছেন। তাদের উদ্দেশ্যে বন কর্মকর্তা কাসওয়ান বলেন, টাইগার টি৫৭ জয়ী হয়েছে।https://twitter.com/i/status/1184435552931631104

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

এক বাঘিনীর জন্য দুই বাঘের তুমুল লড়াই (ভিডিও)

আপডেট টাইম : ০১:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯