শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাসপোর্ট পেতে হাইকোর্টে ভিপি নুর

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:পাসপোর্টের জন্য বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরছেন গত চার মাস ধরে। তারপরও পাসপোর্ট মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের।

অবশেষে তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। ভিপি নুরের পাসপোর্ট না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ।

ভিপি নুর জানান, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেয়ার আমন্ত্রণ ছিল তার। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ব্যাংকে নির্ধারিত ফিসহ এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন তিনি।

নুর ধারণা করেছিলেন সাতদিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পাসপোর্ট অধিদপ্তরের ডিজি জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না। মামলা রয়েছে এমন অনেক রাজনৈতিক নেতারা তাহলে কীভাবে পাসপোর্ট পান নুর তা জানতে চাইলে ডিজি বিষয়টি এড়িয়ে যান।

ফলে গত আগস্টের শুরুর দিকে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ভিপি নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এ দেশের নাগরিক। পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। আমি কিছুদিন ধরে অসুস্থ। ভারতে গিয়ে চিকিৎসা করানোর চিন্তা করছি। কিন্তু পাসপোর্টের অভাবে সেটাও সম্ভব হচ্ছে না।’

নুর আরও বলেন, ‘আমি মনে করি, এমনটা হওয়ার কারণ সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব। সরকারের উচ্চপর্যায়ের কনসার্নে আমার পাসপোর্ট দেয়া হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এ ব্যাপারে পাসপোর্ট অধিদপ্তরের ডিজিকে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com