রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২ কুড়িগ্রামে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ লালমনিরহাটে মঙ্গলবার শুরু হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে

নতুন ৯ বিচারপতি শপথ নিলেন আজ

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি। আজ সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।

মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক এবং কাজী জিনাত হক।

রোববার (২০ অক্টোবর) হাইকোর্ট বিভাগে এই ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ দিনই বিচারপতি নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে তা কার্যকর হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com