শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খালেদার মুক্তির দাবিতে ধানমন্ডিতে মশাল মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর ধানমন্ডিতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এই মিছিল হয়।

সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিলে অংশ নেন ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ওই শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মশাল মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে গায়ের জোরে বন্দি করে রেখেছে। বন্দি করার মধ্য দিয়ে তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বন্দি করে রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। আমরা অবিলম্বে দেশনেত্রীর মুক্তির দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com