মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক পরিবহন আইন

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিবহন শ্রমিক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ণয়ের মাধ্যমে পরিবহন পরিচালনার দাবি জানিয়ে জাগো বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল নামক সংগঠন বলেছে সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সড়ক পরিবহন আইন ২০১৮।

শনিবার জাগো বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংগঠনের পক্ষে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ সঠিকভাবে প্রয়োগ করা হলে তা সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। পাশাপাশি কোনো কারণে যেন আইনটি অকার্যকর হয়ে না পড়ে সেদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। একই সঙ্গে পরিবহন শ্রমিক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ণয়ের মাধ্যমে পরিবহন পরিচালনার দাবি জানাচ্ছি।

এদিকে গত শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

মোটরযান মালিক, মোটরযান শ্রমিক, পথচারীসহ সকল অংশীজনকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর একাদশ অধ্যায়ে বর্ণিত অপরাধ, বিচার ও দণ্ডের বিষয়গুলো জেনে তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আইনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। এছাড়া বিভিন্ন অপরাধের জন্য জেল-জরিমানার সঙ্গে চালকের পয়েন্ট কাটা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com