সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বহরা রাবার ড্যামে ব্যক্তিগত নাম লেখার প্রতিবাদ জানালেন ফ্রান্স প্রবাসী সজীব আহমেদ দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ ;জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার- ১ বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

আগামিকাল সেলিম প্রধানের রিমান্ড শুনানি

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দুদক। সেলিম প্রধানের উপস্থিতিতে তা শুনানির জন্য আগামীকাল ৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামীকাল ৩ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ অক্টোবর সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তা শুনানির জন্যও একই দিন ধার্য করেন।

১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ গত ২৭ অক্টোবর অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব।

তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের অভিযানে বাসা থেকে হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com