ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

পুঁজিবাজারে শেয়ারপ্রতি ১০ পয়সা লভ্যাংশ দেবে সেন্ট্রাল ফার্মা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১০ পয়সা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তুলে ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ফার্মা এবারে প্রথম নগদ লভ্যাংশ দিল। অবশ্য শতকরা হিসাবে এটি তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির সব থেকে কম লভ্যাংশ।

তালিকাভুক্তির বছর অর্থাৎ ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। পরের দুই বছর ২০১৪ ও ২০১৫ সালে লভ্যাংশের হার একই থাকে।

তবে ২০১৬ সালে এসে লভ্যাংশের হার কমে ১০ শতাংশ বোনাস শেয়ারে এসে দাঁড়ায়। ২০১৭ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়। তবে ২০১৮ সালে লভ্যাংশ পরিমাণ কমে দাঁড়ায় ৫ শতাংশ বোনাস শেয়ারে।

অর্থাৎ কোম্পানিটির লভ্যাংশের হার ধারাবাহিকভাবে কমছে। লভ্যাংশ পতনের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ার দামে। বর্তমানে কোম্পানিটির শেয়ার দাম অভিহিত মূল্যের নিচে নেমে গেছে।
এদিকে ২০১৯ সালের জুন শেষে সমাপ্ত বছরের লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৮ পয়সা। আর ২০১৯ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ সোমবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

পুঁজিবাজারে শেয়ারপ্রতি ১০ পয়সা লভ্যাংশ দেবে সেন্ট্রাল ফার্মা

আপডেট টাইম : ০১:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯