ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

স্বর্ণ-হিরা বসানো কমোডের দাম ১০ কোটি টাকা

অনলাইন ডেস্ক: চোখ ধাঁধানো স্বর্ণ আর হিরা দিয়ে তৈরি কমোড। প্রায় ৪০ হাজার হিরা ব্যবহার করা হয়েছে এই কমোড তৈরিতে। সাংহাইয়ের দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে প্রকাশ্যে আনা হয়েছে ব্যয়বহুল এই কমোডটি। স্বর্ণ ও হিরার তৈরি এই কমোডের আনুমানিক দাম ১০ কোটি টাকার বেশি।

হংকংয়ের একটি জুয়েলারি ফার্ম এই কমোডটির ডিজাইন তৈরি করেছে। সংস্থাটির নাম করোনেট। বুলেটপ্রুফ কাচ এবং ৩৩৪ দশমিক ৬৮ ক্যারাটের প্রায় ৪০ হাজার ৮১৫ টি হিরা বসানো হয়েছে এই কমোডে।

সবচেয়ে বেশি হিরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গিনেস বুকে নাম তুলতে চায় এই কমোডের প্রস্তুতকারী সংস্থাটি। ওই আন্তর্জাতিক সম্মেলনে ৪০০ ক্যারেটের হিরা বসানো একটি গিটারেরও প্রদর্শনী করা হয়েছে।

ওই গিটারটির দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হিরা বসানো গোলাপি একটি হাই হিল জুতাও রয়েছে এই তালিকায়, যার দাম ৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

স্বর্ণ-হিরা বসানো কমোডের দাম ১০ কোটি টাকা

আপডেট টাইম : ১০:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯