ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

একটি মশার কয়েলে ৫৭টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতি!

অনলাইন ডেস্ক:আপনি যদি ভেবে থাকেন মশার কয়েল আপনাকে শান্তিতে ঘুমাতে সহায়তা করছে তাহলে আপনি ভুল ভেবেছেন। মশার কয়েল আপনার ক্ষতিও করছে। কারণ একটি মশার কয়েলে ৫৭টি সিগারেটের ধূমপানের সমান ক্ষতি হয়।

বায়ুদূষণ নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ভি সিটিজেন অ্যাকশন নেটওয়ার্ক (ভিসিএএন) ভারতের মুম্বাইয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করে। এতে বক্তব্য রাখার সময় শ্বাস-প্রশ্বাসের চিকিৎসক ও পরামর্শক ড. সুজিত রাজন বলেন, “আপনি যখন একটি মশার কয়েল জ্বালান এবং এর ফলে রাতভর আপনার ঘরে যে দূষণ সৃষ্টি হয় তা ৫৭টি সিগারেট পানের ফলে সৃষ্ট ক্ষতির সমপরিমাণ ক্ষতি করে।”

এ সময় রাজ্য সরকার, ডাক্তার, গবেষক, ট্রাফিক পুলিশ কর্মকর্তা এবং নাগরিকরা দেশে বায়ুদূষণের হুমকি মোকাবিলার উপায়গুলো নিয়ে আলোচনা করেন। এদিন ইউনিসেফ টুইটারে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, দিল্লিতে যে ভয়ানক মাত্রার দূষণ সৃষ্টি হয়েছে তা প্রতিদিন একটি শিশুর ২৫টি সিগারেটের ধূমপানের ফলে সৃষ্ট ক্ষতির সমান ক্ষতি করছে।

এ ছাড়া বায়ুদূষণের ফলে ক্যান্সার, বন্ধ্যাত্ব এবং টাইপ টু ডায়াবেটিসের মতো রোগেরও সৃষ্টি হয়।

বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রাফিক পুলিশরা।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

একটি মশার কয়েলে ৫৭টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতি!

আপডেট টাইম : ০১:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯