ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ওয়াশিংটন গাজা উপত্যকায় ইসরাইলি হামলাকে পূর্ণ সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন গাজা উপত্যকায় ইসরাইলি হামলাকে পূর্ণ সমর্থন দেবে।

ইহুদি দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে। স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে— এমন অভিযোগ করে গাজা থেকে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে গত কয়েকদিন ধরে।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘আবারও ইসরাইলে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে সন্ত্রাসী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ। আমরা দেশটির নাগরিকদের রক্ষায় ইসরাইলের প্রতি শতভাগ সমর্থন দেব।’

২০১৪ সালের পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করা সঙ্কটের চলাকালীন সময়ে এই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এখন পর্যন্ত এই ইসরাইলের বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে রকেট হামলায় ইসরাইলের চারজনের মৃত্যু হয়েছে।

অত্যন্ত সংকীর্ণ ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ উপত্যকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও চার মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসি জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে নয়জন হামাস ও তাদের সহযোগী বলে নিশ্চিত হওয়া গেছে।

ইসরাইলে নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। আরেকজনের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ইসরাইল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ওয়াশিংটন গাজা উপত্যকায় ইসরাইলি হামলাকে পূর্ণ সমর্থন

আপডেট টাইম : ০১:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯