শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কার্গো হ্যান্ডেলিংয়ে ১১৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও ডিজিএম ইফতেখার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

এর আগে দুপুরে বিমান বাংলাদেশের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করে দুদক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো পরিবহনে সুষ্ঠু বাণিজ্যিক পরিকল্পনার অভাবে বিভিন্ন সময় লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।

বিমানের অভ্যন্তরীণ নিরীক্ষার হিসাব মতে, ২০০৮ সাল থেকে প্রতি বছর কার্গো হ্যান্ডেলিং চার্জ বাবদ ৭৬ কোটি টাকা লুটপাট হয়েছে। ১০ বছরে উল্লেখিত খাত থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শীর্ষকর্তারা অনেকে দুবাইতে ব্যবসা-বাণিজ্য, বাড়ি-গাড়ি কিনেছেন। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com