শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে পাটকল শ্রমিকদের অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রদানসহ ১১ দফা মেনে নেয়ার জোর দাবি জানান।

বিবৃতিতে অনশনরত শত শত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার মধ্য দিয়ে সংকট সমাধানের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে যশোরের জে জে আই জুটমিলসহ বিভিন্ন জুটমিলে আন্দোলনরত শ্রমিক নেতাদের টার্মিনেশন, সাসপেনশনসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব ব্যবস্থা প্রত্যাহার এবং যেকোনো ধরনের উস্কানীমূলক তৎপরতা বন্ধ রাখতে জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com