শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় যোগ দিলেন শেখ হাসিনা

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রভাগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনটির সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নিয়েছে। এতে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনস্থলের মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর প্রধান অতিথি হিসেবে তিনি আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে, সকাল থেকে নানা রঙের ব্যানার-ফেস্টুন হাতে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন-ছাত্রলীগের জন্মদিন’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা উদ্যান এলাকা। দুপুর হতেই পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com