ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে রোববার

অনলাইন ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আগামী রোববার (১৯ জানুয়ারি) বন্ধ থাকবে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হয়।

তবে দূতাবাস বন্ধ থাকাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৫৫ সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন। মহান এ নেতা আফ্রো-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণের শিরোনাম ছিল- আই হ্যাভ এ ড্রিম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে রোববার

আপডেট টাইম : ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০