ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের

জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল

নিজস্ব প্রতিবেদক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘সিডনি এশিয়া-প্যাসিফিক জুডিসিয়াল ডায়ালগ প্রোগ্রাম’-এ অংশ নিতে অস্ট্রেলিয়া গেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। এ সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিচারপতি আহমেদ সোহেল।

অস্ট্রেলিয়ার সিডনি ও ইউএনএসডব্লিউতে ২৯ ও ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিচারপতি আহমেদ সোহেল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিরা অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতি স্টিফেন গ্যাগেলার এসি এবং নিউজিল্যান্ডের প্রধান বিচারপতি ডেম হেলেন উইঙ্কেলম্যান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছেন।

বিচার বিভাগীয় সম্মেলনের প্রথম পর্বে অ্যাকাডেমিক কো-চেয়াররা সংশ্লিষ্ট অধিবেশনের জন্য নির্ধারিত ২ থেকে ৩টি পাঠ্য উপকরণ বা গবেষণাপত্রের ওপর প্রত্যেকে ১০ থেকে ১৫ মিনিট করে উপস্থাপনা করবেন। যেসব অধিবেশনে একজন মাত্র চেয়ার থাকবেন, সেখানে তিনি ২০ থেকে ৩০ মিনিট সময় নিয়ে বিষয়গুলো উপস্থাপন করবেন।

দ্বিতীয় পর্বে শুধু বিচারপতিদের অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিচার বিভাগীয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর বিভিন্ন দেশের বিচারপতিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল

জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল

আপডেট টাইম : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬