রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

মান্নানের মরদেহ দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ২৯৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের মরদেহ দেখতে ল্যাবএইড হাসপাতালে গেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকাল ১০টায় তিনি ল্যাবএইড হাসপাতালে যান। এছাড়া আব্দুল মান্নানের মারা যাওয়ার সংবাদে আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকার মানুষ হাসপাতালে ভিড় করছেন।

আব্দুল মান্নানের পরিবার পরিজন এবং আত্মীয়-স্বজন ছাড়াও ঢাকায় অবস্থানরত বগুড়ার অনেক আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীরা ছুটে গিয়েছেন ল্যাবএইড হাসপাতালে। হাসপাতালে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

আজ (শনিবার) সকাল সোয়া ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com