রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা বরগুনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

বন্ধুকে মারধরের ঘটনায় সেই জুনায়েদের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মেয়ে বন্ধুকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জুনায়েদ আল ইমদাদ (১৭) ও ‘বড় ভাই’ রিজভীর (২৬) বিরুদ্ধে পৃথক দুইটি সম্পূরক চার্জশিট দিয়েছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পেনাল কোডের ৩২৩/৩২৫/৩০৭ ও ৫০৬ ধারায় এ চার্জশিট দাখিল করেন ধানমন্ডি থানার পরিদর্শক আশফাক রাজিব হাসান।

রোববার (১৯ জানুয়ারি) মামলাটির চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

এছাড়া মৃদুল নামের এক তরুণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। ২২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুইজনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেন।’

এর আগে, ২০১৭ সালের ২৪ জানুয়ারি ঢাকা সিএমএম আদালতের ধানমন্ডি থানার জিআর শাখায় আইসিটি ও পেনাল কোডে আইনে এ চার্জশিটটি দাখিল করেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক নরুল হক। আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। ২০১৯ সালের ২২ ডিসেম্বর অন্য কোনো আসামি খুঁজে না পেয়ে আবারও জুনায়েদ ও তার কথিত বড় ভাই রিজভীর নামে আদালতে পৃথক দুইটি চার্জশিট দাখিল করেন। এছাড়াও মৃদুল নামের একজনকে অব্যাহতির আবেদন করেন।

২০১৬ সালের ১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে মারধরের ঘটনা ভিডিও করে তা ফেসবুকে আপলোড করা হয়। ১০ মিনিটের ওই ভিডিও ক্লিপ থেকে জানা যায়, যে মারধর করছে তার নাম জুনায়েদ। জুনায়েদ নানা অভিযোগে তার বন্ধু নুরুল্লাহকে চপেটাঘাত ও লাথি মারছে। অন্য বন্ধুটি সব অভিযোগ অস্বীকার করে বারবার বলছে, ‘আমি এরকম করিনি।’

ভিডিওটি ফেসবুকে প্রকাশ হলে বেশ আলোচনার সৃষ্টি হয়। ধানমন্ডি লেকের পাড়ে ঘটনাটি ঘটলেও কেউ এগিয়ে আসেননি। মারধরের ওই ঘটনার পরের দিন নুরুল্লাহ বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com