রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৩৩৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো আট শতাধিক। আজ শুক্রবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮৩০ জন আক্রান্ত এবং ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই উহান প্রদেশে। গত বছর এখান থেকেই ভাইরাসটির উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি চীনা নাগরিক দেশে ফিরতে শুরু করেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে এই ভাইরাসটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়লেও বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো সময় এখনো আসেনি।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গিব্রিয়েসাস বলেছেন, ‘কোনো ভুল করা যাবে না, যদিও এটি চীনের জন্য জরুরি অবস্থা। এটি এখনো বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো হয় নি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com