ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

চলন্তিকা বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী সমাধানের চেষ্টা করব: আতিকুল

নিজস্ব প্রতিবেদক: চলন্তিকা বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। একই সঙ্গে তাদের জন্য ব্যক্তিগত সহযোগিতা করবেন বলেও জানান আতিকুল।

আজ শুক্রবার বিকাল চারটায় মিরপুর সেকশন ৭ এর চলন্তিকা ঝিলপাড় বস্তির পুড়ে যাওয়া অংশ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বস্তিবাসীকে পুনর্বাসনের কথা জানিয়ে আতিকুল বলেন, ‘বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য কোনো একটি জায়গায়… মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বস্তিবাসীদের জন্য একটি স্থায়ী সমাধানের সর্বাত্মক চেষ্টা করব। স্থানীয় নেতৃবৃন্দ খাবারের ব্যবস্থা করবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়াব ইনশাল্লাহ।’

বস্তিবাসীদের উদ্দেশ্যে আতিকুল আরও বলেন, ‘বারবার আপনারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আগস্টের ১৬ তারিখ একটি ঘটনা ঘটেছিল। আবার একটি ঘটনা ঘটল। আমি অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, আমাদের স্থায়ী সমাধানের জন্য চিন্তা করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব, কিভাবে এটির একটি স্থায়ী সমাধান করা যায়। এর সমাধান করতে হবে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে এবং এর একটি সুরাহা করা দরকার।’

আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের পাশে থাকবে জানিয়ে এই মেয়রপ্রার্থী বলেন, ‘এখানে যারা থাকেন তারাও মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্রান্তিকগোষ্ঠির মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খেয়ে পাওয়া মানুষের পাশে থাকবেন, স্থানীয় সংসদ সদস্য থাকবেন, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে আতিকুল বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউকে দেখানোর দরকার নাই। মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলাই খুশি হবেন।’

আজ শুক্রবার ভোর রাত ৪টা ১২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দেড় ঘণ্টায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন শতাধিক পরিবার। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় ভয়াবহ আগের শিকার হয়েছিল এই চলন্তিকা বস্তি। সে সময় বস্তির প্রায় আড়াই হাজার ঘর আগুনে পুড়ে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চলন্তিকা বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী সমাধানের চেষ্টা করব: আতিকুল

আপডেট টাইম : ০৯:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০