ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

দক্ষিণ এশিয়ার স্পিকারগণসহ বিখ্যাত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ : স্পিকার

অনলাইন ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ‌্যে জাতীয় সংসদ পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে বিশেষ অধিবেশন অন্যতম।

‘আগামী ২২-২৩ মার্চে বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ অধিবেশনে দক্ষিণ এশিয়ার স্পিকারগণসহ বিখ্যাত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে।”

গতকাল বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ‌্যে আয়োজিত বিশেষ সভায় সভাপতিত্বকালে একথা বলেন তিনি।

সভায় সূচনা বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি স্পিকারকে মুজিববর্ষ উদযাপনের কর্মপরিকল্পনা অবহিত করেন। এ সময় তিনি বর্ষব্যাপী মুজিববর্ষ অনুষ্ঠানমালার অনুষ্ঠান সূচি হস্তান্তর করেন।

মুজিববর্ষ উপলক্ষ‌্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৯মার্চ শিশু মেলা আয়োজন করা হচ্ছে। যেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বর্ষব্যাপী কর্মপরিকল্পনার শুভ উদ্বোধন করবেন বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন এবং ১-৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে। মুজিবমঞ্চের পাশেই আয়োজন করা হচ্ছে বিজয় মেলা।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটি এবং জাতীয় সংসদের গৃহীত কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

দক্ষিণ এশিয়ার স্পিকারগণসহ বিখ্যাত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ : স্পিকার

আপডেট টাইম : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০