ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সাংবাদিক তানজিমকে রেল কর্মকর্তার হুমকি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ সাংবাদিকদের ‘দেখে নেয়ার’ হুমকি দিয়েছেন পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী।

রমজান আলী বর্তমানে খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি তানজিমকে এ হুমকি দেন।

হুমকির অভিযোগে তানজিমুল হক নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে সাংবাদিক তানজিম উল্লেখ করেছেন, গত বছরের ১৭ ডিসেম্বর দৈনিক যুগান্তরে ‘রাজশাহীতে নির্যাতন মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি, পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ’ এবং গত ২১ জানুয়ারি ‘ছোট ছোট কাজে অবিশ্বাস্য ব্যয়, পশ্চিম রেলে লুটের সুনামি’ শীর্ষক শিরোনামে পশ্চিম রেলের দুর্নীতির দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর থেকে রমজান আলী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন, যাতে তার দুর্নীতির খবর আর পত্রিকায় প্রকাশিত না হয়।

এদিকে, তানজিমুল হককে হুমকির প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতারা এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, হুমকি দেয়ার বিষয়টি সাংবাদিকরা কোনোভাবেই মেনে নেবে না।

তারা হুমকিদাতা রমজান আলীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা না হলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়।

রমজান আলী বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে রাজশাহীর আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ মামলার প্রাথমিক বিচারিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া, দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত করছে।

জানজিমুল হক জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডির রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সাংবাদিক তানজিমকে রেল কর্মকর্তার হুমকি

আপডেট টাইম : ১০:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০