ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

উত্তরের কাউন্সিলর প্রার্থী সারওয়ার কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফি শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে মসজিদে নামাজ শেষ করলে মুসল্লিদের মুখে বলাবলি শুরু হয় শফিকে গুলি করতে আসছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেন। এ নিয়ে একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারের সমর্থকদের অভিযোগ, নামাজ শেষে মসজিদের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফির সমর্থকরা প্রথমে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সরওয়ার হোসেনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক সাহিদুল ইসলাম বাদী হয়ে তালুকদার সারওয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

উত্তরের কাউন্সিলর প্রার্থী সারওয়ার কারাগারে

আপডেট টাইম : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০