ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

মালিক সমিতি সিদ্ধান্ত হরতালে যানবাহন চালানোর

নিজস্ব প্রতিবেদক: হরতালে যানবাহনে ক্ষতি হলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা।

ঢাকার সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় টেলিফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, এর আগে হরতালের নামে যানবাহন ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। গাড়িতে অগ্নিসংযোগ করেছে। মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে। শত শত গাড়ীর মালিককে নিঃস্ব করেছে। বেকার করেছে পরিবহন শ্রমিকদের। অবরোধ হরতালের নামে তারা হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে। হরতারের নামে এবার নৈরাজ্য হলে জনগণ মেনে নেবে না। যানবাহন ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতিপূরণ দিতে হবে বিএনপিকেই।

রাঙ্গা বলেছেন, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে দিতে পারি না। হরতালে যদি একটি গাড়িতে আঁচড় দেয়ার চেষ্টা হয়, বিএনপিকেই তার ক্ষতিপুরণ দিতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যাবেন, ইভিএম মেনে নেবেন। জনগণের রায় মানবেন না এটা হতে পারে না।

প্রসঙ্গত. ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আগামীকাল রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

মালিক সমিতি সিদ্ধান্ত হরতালে যানবাহন চালানোর

আপডেট টাইম : ১০:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০