ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটি দিয়ে সাধারণ প্রশ্নের উত্তর খোঁজা ও লেখা তৈরির জন্য এত দিন ‘চ্যাট’মোড এবং গবেষণা ও যাবতীয় জটিল কাজ করার জন্য ‘ওয়ার্ক’মোড ব্যবহারের সুযোগ ছিল। এবার এ দুই মোড একীভূত করার পাশাপাশি ব্যবহারের সীমাও এক করছে ওপেনএআই। এতে বিশেষ করে নিয়মিত দীর্ঘ সময় ধরে চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং উন্নত মডেলের সাহায্যে জটিল কাজ করেন, এমন গ্রাহকদের নির্ধারিত ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে এ পরিবর্তনের প্রভাব খুব বেশি পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান থিবো সোশিও এক্সে এক পোস্টে এ তথ্য জানান। আগামী ডিসেম্বর থেকে আরও বিস্তৃত পরিসরে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

ওপেনএআইয়ের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ব্যবহারের সীমা আগের চেয়ে ঘন ঘন শেষ হওয়ার কথা নয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার করেন এমন অল্পসংখ্যক গ্রাহক আগেভাগেই সীমায় পৌঁছে যেতে পারেন।

নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক দুই ধরনের কাজের জন্য একই ব্যবহারসীমা গণনা করা হবে। ফলে উন্নত যুক্তি প্রয়োগে সক্ষম মডেল ব্যবহার করে কথোপকথন করা কিংবা জটিল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গ্রাহকদের একই বরাদ্দ থেকে ব্যবহার করতে হবে।

তবে ইনস্ট্যান্ট মডেলের ব্যবহার এ সীমার বাইরে থাকবে। এ মডেলে কথোপকথন চালানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যবহারসীমা থাকছে না। এমনকি অন্য মডেল ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হয়ে গেলেও ইনস্ট্যান্ট মডেল ব্যবহার করা যাবে।

নতুন সিদ্ধান্ত নিয়ে চ্যাটজিপিটির কিছু গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক হয়ে গেলে একই সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে।

ওপেনএআই জানিয়েছে, গ্রাহকেরা যাতে তাদের সাবস্ক্রিপশন পরিকল্পনা থেকে আরও বেশি সুবিধা পান সে জন্য সেবার দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

এআই খাতে একই ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি তাদের কথোপকথনভিত্তিক চ্যাট সেবা ক্লড এবং কাজের জন্য তৈরি ক্লড কোওয়ার্ককে একটি ইন্টারফেসের আওতায় এনেছে।

এআই কোম্পানিগুলো এখন উন্নত মডেল তৈরি ও পরিচালনার জন্য বাড়তি অবকাঠামোগত ব্যয়ের মুখে পড়ছে। একই সঙ্গে এসব মডেলের চাহিদাও বাড়ছে। চ্যাট ও কাজের সুবিধা এক জায়গায় আনার ফলে ব্যবহারকারীদের জন্য সেবা সহজ হতে পারে। তবে ব্যবহারের সীমা একীভূত করার সিদ্ধান্ত গ্রাহকদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলবে তা নতুন ব্যবস্থা বিস্তৃতভাবে চালুর পর স্পষ্ট হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি

আপডেট টাইম : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬