বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

তাপসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিপুল ভোটে বিএনপির প্রার্থীকে হারিয়ে মেয়র পদে বিজয় অর্জন করায় শেখ ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

আজ সোমবার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন নতুন মেয়কে শুভেচ্ছা জানান।

এ সময় শেখ ফজলে নূর তাপস তার প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্যে-সুন্দর-সচল-সুশাসিত-উন্নত ঢাকার পথে পথচলায় নতুন পথে যাত্রা শুরু করতে, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বড় ব্যবধানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত শনিবার রাতে তাপসকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন। তাপস পেয়েছেন চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com