রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

নিজেই নেমেছেন পোস্টার অপসারণে নবনির্বাচিত মেয়র আতিকুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সিটি নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার নিজেই অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, পোস্টার অপসারণ অবশ্যই সিটি করপোরেশন করবে, আমরা নিজেরা যদি করি তবে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। আমরা সবাই পরিষ্কার আকাশ দেখতে চাই, অনুরোধ করব আমরা যদি যে যার পোস্টারগুলো নামিয়ে ফেলি তবে কাজটা তরান্বিত হবে। তাছাড়া ‘বিলবোর্ড’ করে লাভ নেই, মানুষের হৃদয় জিততে হলে ‘দিলবোর্ড’ করতে হবে।

গতকাল রোববার বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে আতিকুল ইসলাম বলেছিলেন, আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামীকাল, পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করব।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম।

ডিএনসিসি নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com