ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মিলাকে আদালতে হাজিরের নির্দেশ

আদালত প্রতিবেদক: সাবেক স্বামীর কাছে বিয়ের তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহীদুল ইসলামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ সমন জারি করেন। সেখানে আগামী ১১ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ মে মিলাকে বিয়ে করেন এস এম পারভেজ সানজারি। বিয়ের পর বুঝতে পারেন, মিলা বদমেজাজি, অহংকারী, নেশাগ্রস্ত ও অনৈতিক চরিত্রের অধিকারী। এ কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। সেই সুযোগে মিলা ২০১৭ সালের ৫ অক্টোবর যৌতুক আইনে এস এম পারভেজ সানজারি বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর সানজারীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তিনি জামিন পেয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন। তালাক হওয়ার পর মিলা তার স্বামীর বাসা থেকে একটি কম্পিউটার ও একটি মোবাইল নিয়ে যান। এছাড়া তার মোটরবাইকে জিপিএস ট্র্যাকার স্থাপন করে তাকে উত্যক্ত ও অপমান করতে থাকেন। পরে তাকে হত্যার জন্য ২০১৯ সালের ২ জুন এসিড নিক্ষেপ করেন। ওই ঘটনায় তার সানজারি একটি মামলা করেছেন।

এরপর সানজারি জানতে পারেন, তার সাবেক স্ত্রী মিলা ২০০২ সালের ৩১ জুলাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিয়ে করেন। মিলা ও তার বাবা শহীদুল ইসলাম ওই বিয়ের তথ্য গোপন করে প্রতারণা করেন। এছাড়া প্রথম বিয়েতে জন্মতারিখ ১৯৮৪ সালের ২৬ মার্চ উল্লেখ করলেও সানজারির সঙ্গে বিয়ের সময় ১৯৮৫ সালের ২৬ মার্চ উল্লেখ করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারী বাদী হয়ে একটি মামলা করেন। আদালত মামলাটি পল্লবী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে পল্লবী থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম কণ্ঠশিল্পী মিলা ও তার বাবার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মিলাকে আদালতে হাজিরের নির্দেশ

আপডেট টাইম : ০৯:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০