ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

আতিকের কার্যভার নেয়ার আগ পর্যন্ত উত্তরের দায়িত্বে জামাল মোস্তফা

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের কার্যভার নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা।

এই দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে গত বুধবার স্বাক্ষরিত আদেশটি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ২১(২) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ করা পর্যন্ত বর্তমান পরিষদের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন।

ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য কাউন্সিলন জামাল মোস্তফা।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন, যিনি এর আগেও এই দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছেন শেখ ফজলে নূর তাপস।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারবেন না।

ফলে মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের প্রায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে। উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় ডিএনসিসি চলছে নির্বাচিত মেয়র ছাড়াই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

আতিকের কার্যভার নেয়ার আগ পর্যন্ত উত্তরের দায়িত্বে জামাল মোস্তফা

আপডেট টাইম : ০১:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০