ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চীনগামী ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যেসব সংস্থা চীনে তাদের ফ্লাইট বাতিল করেছে সেগুলোর মধ্যে রয়েছে-

আমেরিকান এয়ারলাইন্স : সংস্থাটি ২৭ মার্চ পর্যন্ত চীনের মূলভূখন্ডে যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে। আর হংকংগামী ফ্লাইট বাতিল করা হয়েছে ৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এয়ার ফ্রান্স : ৬ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

এয়ার সিউল : দক্ষিণ কোরিয়ার এই বিমান সংস্থা ২৮ জানুয়ারি তাদের চীনমুখী সব ফ্লাইট বাতিল করেছে। তবে কবে নাগাদ পুনরায় ফ্লাইট চালু হবে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।

এয়ার তাঞ্জানিয়া : তাঞ্জানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংস্থাটি চীনগামী যাত্রীদের ফ্রেব্রুয়ারিতে কেবল ভাড়া বিমানের সেবা দেবে। তবে মূল ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যান্য বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছে-অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ডেল্টা এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, এল আল ইসরায়েল এয়ারলাইন্স, ফিনএয়ার, আইবেরিয়া এয়ারলাইন্স, কেনিয়ার এয়ারওয়েজ, কেএলএম, কেএলএম, ওমান ও সৌদিয়া এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, রুয়ান্ডা এয়ার, নরডিক এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, ভিয়েটজেট ও ভিয়েতনাম এয়ারলাইন্স।

এছাড়া এয়ার কানাডা, এয়ার নিউজিল্যান্ড, এমিরেটস, ইতিহাদসহ বিশ্বের বড়-ছোট প্রায় সব বিমান সংস্থা চীনে যাতায়াতের সব ফ্লাইট ফেব্রুয়ারির শেষ নাগাদ কিংবা মার্চ পর্যন্ত বাতিল করেছে।

চীনে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার লোক প্রাণঘাতি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ৬৪০ জন। চীনের বাইরে ২৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চীনগামী ফ্লাইট বাতিল

আপডেট টাইম : ০৭:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০