রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা লিফলেট বিতরণ করেন।

দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি। সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বিজয়নগর এলাকায় এবং সকাল ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন শাহবাগ মোড়, আজিজ সুপার মার্কেট, পিজি হাসপাতালসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণে রিজভীর সঙ্গে ছিলেন- সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com