ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিতে যাচ্ছে ভারতে

অনলাইন ডেস্ক: চলতি বছরের মে থেকে ভারতে পঙ্গপালের উপদ্রব শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। কিন্তু সেই প্রতিকূলতা মোকাবেলায় প্রস্তুতির কথাও জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

এফএওর পঙ্গপাল সতর্কীকরণ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা কিথ ক্রিসম্যান বলেন, হর্ন অফ আফ্রিকা ও ইরান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে ভারতে হানা দেবে।-খবর এনডিটিভির

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পঙ্গপাল উৎপাতের মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। এতে আফ্রিকাসহ বিশ্বের লাখ লাখ মানুষকে খাদ্যাভাবে ফেলে দিতে পারে।

পঙ্গপাল উৎপাতের বিরুদ্ধে লড়াই করতে সাত কোটি ডলারের তহবিল চেয়ে আহ্বান জানিয়েছে এফএও এবং জাতিসংঘ।

ক্রিসম্যান বলেন, বর্ষা মৌসুমের শুরুতেই হর্ন অফ আফ্রিকা থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে হানা দিতে পারে ভারত ও পাকিস্তানে। দীর্ঘ সময় পরে প্রথমবারের মতো এই বিপর্যয় আসছে দক্ষিণ এশিয়ায়।

পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি ভারত সফরের পর তিনি আরও বলেন, গত গ্রীষ্মে দেশটি এই উপদ্রব ভালোভাবেই সামাল দিয়েছিল। কাজেই দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে।

উষ্ণ আবহাওয়া ও ভালো বৃষ্টির কারণে দক্ষিণ ইরানে পঙ্গপালের প্রজননের আশঙ্কা রয়েছে। এতে গত বছরের মতো ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায় এই উপদ্রব ছড়িয়ে পড়তে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিতে যাচ্ছে ভারতে

আপডেট টাইম : ০১:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০