রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

‘এরশাদের ট্রাস্ট’ পুনর্গঠন

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে একমাত্র সুবিধাভোগী করে ‘এরশাদের ট্রাস্ট’ পুনর্গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কে এরিকের বাসায় ট্রাস্টটি পুনর্গঠন করা হয়। ট্রাস্টের নতুন চেয়ারম্যান হয়েছেন মেজর (অব.) খালেদ আখতার।

ট্রাস্টের সদস্যরা হলেন- এরশাদের ছেলে এরিক এরশাদ, সামসুজ্জামান মুকুল, জাহাঙ্গীর আলম, ফখর উজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ ও এরিকের আইনজীবী অ‌্যাডভোকেট কাজী রুবায়েত হাসান।

এদের মধ্য মেজর খালেদ, এরিক, মুকুল ও জাহাঙ্গীর আগেও ট্রাস্টের সদস্য ছিলেন। বাকি তিনজন নতুন করে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে ফখর উজ্জামান জাহাঙ্গীর ও কাজী মামুন জাপার প্রেসিডিয়াম সদস‌্য, অ‌্যাডভোকেট রুবায়েত হলেন এরিকের আইনজীবী।

এসময় ট্রাস্ট পুনর্গঠনের সাক্ষী এরিকের মা বিদিশা এরশাদসহ ট্রাস্টের অন‌্যান‌্য স্বাক্ষীগণ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের নতুন চেয়ারম্যান মেজর খালেদ বলেন, ‘এই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী এরিক। প্রয়াত চেয়ারম‌্যান আমাদের যে দায়িত্ব দিয়ে গেছেন, তা সঠিক ও স্বচ্ছভাবে পরিচালনার জন‌্যই এরিকের সম্মতিতে এই ট্রাস্ট পুনর্গঠন করা হয়েছে।’

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ মৃত্যুর আগে ছেলে এরিকের জন্য নিজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টভুক্ত করে যান। নিবন্ধিত এই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন এরশাদ নিজেই। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ট্রাস্টেরই সদস্য মেজর খালেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com