শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বাড়বে দিনের তাপমাত্রা, এমনও দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: শীতকে বিদায় দিয়ে চলে এসেছে বসন্ত। আজ ফাল্গুনের দ্বিতীয় দিন। গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। চারদিকে বইছে ফুলের সুভাস। তবে এমনও দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। একই সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস ঠিক এমনটাই বলছে।

আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তেঁতুলিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এ অবস্থা সামান্য পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বর্ধিত ৫ দিনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com