ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

কোম্পানি নিবন্ধনের সময় সিলের নিবন্ধন লাগবে না, বিল পাস

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানি নিবন্ধনের সময় সিলের নিবন্ধন করানোর বাধ্যবাধকতা তুলে দিয়ে কোম্পানি (সংশোধন) বিল- ২০২০ সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হলে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ১৯৯৪ সালের কোম্পানি আইনে কোম্পানি নিবন্ধনের সময় সিলেরও নিবন্ধন নেওয়ার বিধান ছিল। এই বিলটি পাসের পর সিল নিবন্ধন করানোর বাধ্যবাধকতা থাকলো না।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে টিপু মুনশি বলেন, গত ২৩ জানুয়ারি আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোম্পানি সিল সংক্রান্ত ধারার সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য মত প্রকাশ করা হয়। মন্ত্রী আরও বলেন, আইনটি পর্যালোচনা দেখা যায় কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি সিলের প্রয়োজনীয়তা নেই। তবে কোম্পানির নিজস্ব কার্যক্রম পরিচালনায় কোম্পানি সিল ব্যবহার করা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

কোম্পানি নিবন্ধনের সময় সিলের নিবন্ধন লাগবে না, বিল পাস

আপডেট টাইম : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০